দেশে হামের সংক্রমণ ও ছড়িয়ে পড়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধির পরে শিশুমৃত্যু দাড়ালো ১৪০০ এর অধিক। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে হামের লক্ষণ নিয়ে এক হাজারের বেশি নতুন রোগী ভর্তি হয়েছেন। এতে সংক্রমণ ঘিরে জনমনে তীব্র উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে এই সংক্রমণের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। মৃতদের মধ্যে অধিকাংশই শিশু এবং তাদের শরীরে উচ্চ জ্বর, কাশি ও লালচে র্যাশের মতো জটিল উপসর্গ ছিল।
কথিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রশাসনের ব্যর্থতা ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাতে চরম অবনতি ঘটেছিল। তারই খেসারত দিচ্ছে নিস্পাপ শিশুরা।দেশের এই সংকটময় মুহূর্তে প্রশ্ন উঠেছে ইউনুসের অপশাসনের তীব্রতায় শিশু গণহত্যা থামাবে কে এখন?
চিকিৎসাব্যবস্থার এই বেহাল দশা এবং কার্যকর পদক্ষেপের অভাবে প্রতিনিয়ত শিশুদের জীবন বিপন্ন হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন সচেতন নাগরিক ও অভিভাবকরা।
অবস্থার অবনতি ও চিকিৎসকদের বক্তব্য
রাজধানীর একাধিক হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আসা অধিকাংশ শিশুই সময়মতো হামের টিকা না পাওয়ায় এই জটিলতার শিকার হচ্ছে।
সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকাদান বা সঠিক চিকিৎসা না হলে এটি রোগীর শরীরে নিউমোনিয়া, চোখ ও কানের মারাত্মক ইনফেকশন এবং পানিশূন্যতার মতো জীবনঘাতী জটিলতা তৈরি করতে পারে।
