বই-খাতা হাতে নিয়ে ক্লাসে যাওয়ার কথা যে ছোট্ট শিশুর, আজ খাকি পোশাকের ঘাতকদের বুলেটে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে! গাজীপুরে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের নির্বিচার গুলিতে বিকেএসপি স্কুলের পঞ্চম শ্রেণির এক কোমলমতি শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুধু মর্মান্তিক নয়, এটি তারেক রহমান ও তার পেটুয়া বাহিনীর চরম অমানবিকতার এক নৃশংস বহিঃপ্রকাশ।
