ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে সাভার, আশুলিয়া, গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে তৈরি পোশাক শ্রমিকদের টানা বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে.
সাম্প্রতিক দিনগুলোতে চলা এই আন্দোলনের জেরে মিরপুর, আশুলিয়া এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু বিক্ষোভকারী ও উসকানিদাতাকে আটক করার খবর পাওয়া গেছে.
আন্দোলনের সেই জের ধরে বাসা থেকে পোশাক শ্রমিকদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ।
