বাংলাদেশে ভয়াবহ হাম পরিস্থিতি ও শিশুদের মৃত্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে ছিলেন কথিত সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রয়টার্সের ৬ অক্টোবর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, দেশে হাম প্রাদুর্ভাবে অন্তত এক হাজার তিনশোর বেশি শিশুর মৃত্যু হয়েছে।
বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ইউনূসের বক্তব্য দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি অংশ নেননি। ইউরোপভিত্তিক পাঁচটি সংগঠন বাংলাদেশের হাম পরিস্থিতি, টিকাদান কর্মসূচি ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ জানিয়ে তার অংশগ্রহণ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল। মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আপত্তির কারণেই তাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি।
হাম পরিস্থিতি মোকাবিলায় তৎকালীন অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস সরকারের ভূমিকা নিয়ে জবাবদিহির দাবি উঠেছে। শিশুদের মৃত্যু, টিকাদান কর্মসূচির ঘাটতি এবং সম্ভাব্য প্রশাসনিক অবহেলার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তে ইউনূস বা অন্য কারও দায় প্রমাণিত হলে আইন অনুযায়ী জবাবদিহি নিশ্চিত করতে হবে, এমনটাই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
